• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

বিদেশে উচ্চশিক্ষার পথ দেখাবে দেশীয় প্রযুক্তি

দেশ টিভি ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৬, ১৭:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজা, আবেদন প্রস্তুত, প্রয়োজনীয় নথি ব্যবস্থাপনা ও অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া সহজ করতে চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ScholarBhai.com। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের উপযুক্ত স্কলারশিপ খুঁজে পাওয়া এবং আবেদনের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্ল্যাটফর্মটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করে প্রোফাইল তৈরি করতে পারবেন। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রেক্ষাপট বিবেচনায় এতে জিপিএ, সিজিপিএ, আইইএলটিএস স্কোর, পড়াশোনায় বিরতি ও ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় যুক্ত করা হয়েছে। ডেটাবেজে থাকা স্কলারশিপের যোগ্যতার শর্তের সঙ্গে শিক্ষার্থীর প্রোফাইল মিলিয়ে সম্ভাব্য উপযুক্ততার স্কোর দেখানোর পাশাপাশি ঘাটতি পূরণের বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

ScholarBhai.com-এ প্রতিটি আবেদনের জন্য আলাদা নথি ব্যবস্থাপনার সুবিধা রাখা হয়েছে। এআইয়ের সহায়তায় স্কলারশিপের ধরন অনুযায়ী সিভি সংশোধন এবং স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও কভার লেটারের খসড়া যাচাইয়ের সুযোগ রয়েছে। ডকুমেন্ট রেডিনেস স্কোরের মাধ্যমে নথির মান সম্পর্কে মতামত পাওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা।

এ ছাড়া প্রতিটি স্কলারশিপের জন্য আলাদা আবেদন নির্দেশিকা ও কমিউনিটি ফোরাম রাখা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন। প্ল্যাটফর্মটির এআইভিত্তিক প্রফেসর আউটরিচ সুবিধায় অধ্যাপকের নাম ও বিশ্ববিদ্যালয়ের তথ্য দিলে তার গবেষণার বিষয় খুঁজে সূত্রসহ ইমেইলের খসড়া তৈরির ব্যবস্থা রয়েছে।

প্ল্যাটফর্মটির উদ্যোগ সম্পর্কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যতের কথা বিবেচনা করেই তাঁদের রাজনীতি। শাবিপ্রবি ক্যাম্পাস থেকে এমন একটি বৈশ্বিক শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সমালোচনামূলক চিন্তার চর্চা ও দক্ষ পেশাজীবী তৈরি করা জরুরি। তার মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের স্কলারশিপ খোঁজার পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী নিজেদের প্রস্তুত করতেও সহায়তা করবে।

শাবিপ্রবি ছাত্রদলকর্মী ফরিদুল রেজা সাগর বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজা, আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সঠিক নির্দেশনা পাওয়া এবং প্রয়োজনীয় নথি তৈরি ও ব্যবস্থাপনা করা শিক্ষার্থীদের জন্য জটিল ও সময়সাপেক্ষ। বিশেষ করে একাধিক স্কলারশিপে আবেদন, গুরুত্বপূর্ণ সময়সীমা মনে রাখা এবং এআইয়ের মাধ্যমে নথি তৈরির সময় বারবার ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়গুলোতে ভোগান্তি হয়।

তিনি বলেন, এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে দ্রুত ও সহজে উপযুক্ত সুযোগ খুঁজে পেতে পারেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন, সে লক্ষ্যেই ব্যবহারবান্ধব ও সম্প্রসারণযোগ্য একটি ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছে।

শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও সঠিক তথ্যের অভাব ও জটিল আবেদনপ্রক্রিয়ার কারণে অনেক শিক্ষার্থী মাঝপথে হাল ছেড়ে দেন। তাঁদের লক্ষ্য হলো স্কলারশিপ খোঁজা থেকে শুরু করে নথি ব্যবস্থাপনা ও আবেদনপ্রক্রিয়া পর্যন্ত সবকিছু এক জায়গায় নিয়ে আসা।

আরও পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

তিনি আরও বলেন, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন আন্তর্জাতিক সুযোগ, ইন্টার্নশিপ ও প্রতিযোগিতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সুযোগগুলো বাংলাদেশের যোগ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চান তারা।

উদ্যোক্তাদের প্রত্যাশা, এআই প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের সমন্বয়ে ScholarBhai.com বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। তবে প্ল্যাটফর্মটির কার্যকারিতা ও এর মাধ্যমে শিক্ষার্থীদের সুযোগ পাওয়ার বাস্তব ফলাফল নির্ভর করবে তথ্যের নির্ভুলতা, নিয়মিত হালনাগাদ এবং সেবার মানের ওপর।

যে আই

  • এআই
  • স্কলারশিপ
এ সম্পর্কিত আরও খবর
এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠস্বর নকলের বিষয়ে কাবার ইমামের ফতোয়া
এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠস্বর নকলের বিষয়ে কাবার ইমামের ফতোয়া
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, আবেদন করবেন যেভাবে
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, আবেদন করবেন যেভাবে
দেশীয় এআই ভিশন চিপ তৈরিতে বিগএন্ডিয়ানকে ১৩০ কোটি রুপি সহায়তা
দেশীয় এআই ভিশন চিপ তৈরিতে বিগএন্ডিয়ানকে ১৩০ কোটি রুপি সহায়তা
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।